লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া চৌরাস্তা এলাকার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।তবে এ সময়ে কোন হতাহত ঘটনা না থাকলেও এতে অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ব্যাবসায়ীসহ মোট ১২ জন ব্যাক্তি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।