কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের উদ্যোগে রাস্তার ইটের সলিং এর কাজ শুরু হয়েছে।
সম্প্রতি কলারোয়া উপজেলা জামায়াত বসন্তপুর তালতলা মোড় থেকে গাজনা দক্ষিণ পাড়া শেষ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ইটের সোলিং রাস্তা মেরামতের কাজ শুরু করে। উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে এ কাজ শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, যুবনেতা শামসুল আলম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।