হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর পৌর ৭নং ওয়ার্ডের সভাপতি রাসেল মিয়া (৩৫) আর নেই। গত শনিবার রাত ১.৩০ মিনিটে স্টোকজনিত কারণে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর হোসেনপুর মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে হোসেনপুর উপজেলা জামায়াতে আমীর মো. রফিকুল ইসলাম, নায়বে আমীর এবিএম মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আজাহার হোসেন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজার রহমত আলী, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাকিব, জিনারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মন্জুরুল হক মাস্টার শোক প্রকাশ করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।