গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : পাঁচশ’ টাকা দিয়ে সদস্য হলেই মিলবে হাইব্রিড জাতের ২০টি মুরগি ২১ মাস পর্যন্ত ফ্রি খাদ্য, ঔষধ এবং ভ্যাকসিন। এই মুরগি ৬০০টি পর্যন্ত ডিম দিবে। আর ১শ টাকা করে ১০ কিস্তি দিলে প্রতি সদস্যকে দেয়া হবে ১টি করে মুরগি পালনের দোতলা কাঠের ঘর। ১৩০০ টাকা দিয়ে গ্রুপ লিডার হলেই প্রত্যেক মাসে বেতন পাওয়া যাবে ৫ হাজার টাকা এবং প্রতিটি মুরগি থেকে ১০টি ডিম কমিশন দেয়া হবে। গ্রুপ লিডার হলেই পাবেন ৫ টি উন্নত জাতের মুরগী।

তাদের দেয়া মুরগি মারা গেলেই কর্তৃপক্ষের কাছ থেকে ১ হাজার টাকা ভর্তুকি দেয়া হবে মুরগি প্রতি।

ভুক্তভোগীরা জানান, ঠিক এমনই মিথ্যা প্রলোভনে পড়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে কোটি টাকা খুইয়েছেন প্রায় ২০ হাজার গ্রাম্য ক্ষুদ্র উদ্যোক্তারা।

গোপালপুর থানা ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। স্বপ্রণোদিতভাবে আমি চেষ্টা করব এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনার।