কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার আজিজুল হকের সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবীর, কলারোয়া উপজেলা মহিলা কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মোছা. শাহনাজ পারভিন, উপজেলা সূরা কর্ম পরিষদ সদস্য মোছা. নাজমুন নাহার ও ৮ নং কেরালকাতা ইউনিয়ন তদারককারী, সভানেত্রী মোছা: আসমা খাতুন ও মাওলানা হুমায়ুন কবীর প্রমুখ।