রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রামগতি মাছঘাটে উপজেলা মৎস্য দপ্তর এ সভার আয়োজন করে।

বড়খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামান, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্র) সফিকুল ইসলাম, সাংবাদিক মিসু সাহা নিক্কন, জাতীয় মৎস্যজীবি সমিতির রামগতি শাখার সভাপতি আল হেলাল, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির চরগাজী শাখার সভাপতি মাহবুবুর রহমান নয়ন, আড়ৎদার মেহেরাজ উদ্দিন, গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী প্রমুখ।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামান বলেন, জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।