কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুন লেগে ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। আজ ভোরে কুটি বাজারের ফল পট্টিতে এ অগ্নিকান্ড ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আতাউর রহমান সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ ,নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা প্রচার সম্পাদক কবির আহমেদ, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা, কুটি ইউপি জামায়াতের আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি হাসনাত জামান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন, মাওলানা গোলাম মাওলা প্রমুখ। জনাব আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত দোকানদারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।