বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার দিনব্যাপী মাধবকু- ইকোপার্ক ও জলপ্রপাত এলাকায় সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’-কে সামনে রেখে পর্যটন বান্ধব কর্মসূচিগুলোতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আগত পর্যটকরা অংশগ্রহণ করেন।
ইউএনও গালিব চৌধুরীর নেতেৃত্বে ইকোপার্ক এলাকায় র্যালী, আলোচনা সভা, পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অপসারণ অভিযান চালানো হয়। এসময় তিনি মাধবকু-ে আগত পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানান। ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও মাধবকু- বনবিট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি বন সংরক্ষক রেজাউল মৃধা, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র সিংহ, বিএনপি নেতা ও ব্যবসায়ি এনামুল হক, ইউপি সদস্য হিফজুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।