মৌলভীবাজার জেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কুলাউড়ার মানুষের আস্থার প্রতীক, সততার আলোকবর্তিকা, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত মিসেস নাজমা বেগম। শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে আসন্ন নির্বাচনে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত ২৯ তারিখ কুলাউড়া পৌরসভা মিলনায়তনে জামায়াত ইসলামির দায়িত্বশীলদের উপস্থিতিতে আয়োজিত শিক্ষা বৈঠকে তাকে সর্বসম্মতভাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়। মিসেস নাজমা বেগম শিক্ষাজীবনে ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৭৭ সালে কুলাউড়া গার্লস হাই স্কুল থেকে এসএসসি, ১৯৭৯ সালে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮৫ সালে শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুর” করেন। কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত হাজারো শিক্ষার্থীর জীবনে আলো ছড়িয়ে দিয়েছেন। তার হাতে গড়ে ওঠা প্রজন্ম আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে কাজ করছে।
গ্রাম-গঞ্জ-শহর
কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিক্ষিকা নাজমা বেগম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে