নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি মাদক ও সকল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে জিরোটলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি আসার সময় রাস্তায় কোন চাঁদাবাজি দেখি নাই। সিএনজি গাড়ী ও অটো চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাই খেয়াল রাখবেন, কোনরূপ চাঁদাবাজি ‘আমার নাম ভাঙ্গিয়ে, দলের অথবা সরকারের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে থানায় জানাবেন। প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রীয় সফরে নান্দাইলে অবস্থানকালে তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরো বলেন, ‘আমি প্রতিমন্ত্রী হওয়ার পরপরই প্রথমে ঢাকা প্রেসক্লাবে যাওয়ার পর সচিবালয়ে প্রবেশ করি, ঠিক তেমনি নান্দাইলে গার্ড অব অনার এর পর প্রথমে প্রেসক্লাবে পরির্দশনে আসি। নান্দাইলে সাংবাদিকদের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করার জন্য আপনারা জায়গা নির্ধারন করুন। আর নান্দাইলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সকল রাস্তা-ঘাট সহ সব ধরনের উন্নয়ন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। ইনশাল্লাহ, নির্বাচনের পূর্বে দেওয়া আমার সকল প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করবো, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।
প্রতিমন্ত্রী দুপুরে নান্দাইলে পৌঁছলে ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্র্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন। এরপর পর্যায়ক্রমে তিনি প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। দিনব্যাপী সফর কর্মসূচীতে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।