কাপ্তাই সংবাদদাতা : কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমদ স্বপনের বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোর চক্র ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা সহ রুপার চেইন লুটে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার(২৫ এপ্রিল) বিকেল প্রায় পাঁচটায় উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়িস্থ ওয়াপদা কলোনীতে। এই ঘটনার একদিন পরও পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।

এ ব্যাপারে ভুক্তভুগি জাফর আহমদ স্বপন জানায়, ঘটনার সময় বাসায় শুধু ছেলের বউ ছিল। এসময় মুখে মাস্ক ও হাতে গ্লাবস পরিহিত অজ্ঞাত ২ ব্যক্তি বাড়ীর পিছনের দরজা দিয়ে প্রবেশ করে পুত্রবধূর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে নগদ ৩ হাজার টাকা সহ ও ১টি রুপার চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে পুনারায় পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা এবিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। তিনি বলেন, ডাকাতরা মূল্যবান মালামাল খোঁজতে গিয়ে ঘরের আলমারি এবং বিভিন্ন জিনিস ভাংচুর করে। বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় সৃষ্ট ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে গোপন স্থানে রাখা মূল্যবান স্বর্ণ অলংকার রক্ষিত রয়েছে। এ ঘটনার পর মৌখিক ভাবে কাপ্তাই থানায় জানানো হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল ধারণা করছেন ইয়াবা আসক্তরা এমন ঘটনা ঘটাতে পারে। এবিষয়ে থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পরই বিস্তারীত জানা যাবে।