বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মুহ্তারামা মোস্তাকিমা বেগমের সম্মানিত আম্মা ফাতেমা বেগম বার্ধক্যজনিত কারণে ৩ সেপ্টেম্বর রাত ৮.৩০ টায় ৮০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১.৩০ জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফাতেমা বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ফাতেমা বেগম ছিলেন একজন আদর্শ মাতা এবং একজন পরহেজগার ও গুণী মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।