দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় আসন ১৩৭ জামালপুর ১ আসনের দেওয়ানগঞ্জ-ববক্সীগঞ্জ আসনের মনোনীত এমপি প্রার্থী, জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নাজমুলহক হক সাঈদি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ পৌরসভার জামায়াতের আমীর হাফেজ আতিকুর রহমান ও চিকাজানি ইউনিয়ন আমির মাওলানা জয়নুল আবেদিন কাদেরীসহ আরো স্থানীয়
এসময় এ্যাডভোকেট নাজমুলহক হক সাঈদী বলেন, আগামির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামির বাংলাদেশ জামায়াতে ইসলামির বাংলাদেশ। তার জলন্ত প্রমান গত ৯ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ নির্বাচনে শুধু ছাত্রশিবির বিজয়ী হয়নি বরং ইসলামের বিজয় হয়েছে, জামায়াতের বিজয় হয়েছে। এদেশের মানুষ জামায়াতকে গ্রহণ করার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে শুধু সময়ের অপেক্ষা।
তাই আমাদের সকলকে মানবিক হয়ে কাজ করতে হবে তবেই আমাদের বিজয় সম্ভব। এবং আগামীর নির্বাচনে সকলকে জাগ্রত হয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বলেন।