গাইবান্ধা সংবাদদাতা: গোবিন্দগঞ্জ মডেল মসজিদের মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর - দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমীর গোবিন্দগঞ্জের জামায়াতের মনোনীত সংসদ প্রার্থী জননেতা আব্দুর রহিম সরকার, বর্তমান জেলা আমীর আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা জহুর”ল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর”ন্নবী প্রধান, মাওলানা আঃ বারি,ও অন্যান্য নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির আবুল হোসেন।