বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: বাগাতিপাড়ায় এক প্রতিবন্ধী যুবকের গোয়ালে দুর্বৃত্তের অগ্নিসংযোগে অনুদানে পাওয়া একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকায় আবু সাইদ জিম (২১)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। আবু সাইদ জিম ওই এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন আগের রাতে আবু সাইদের সেই গোয়াল ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় পরের দিন আবারও তার গোয়াল ঘরে আগুন দেওয়া হয়। এতে একটি গরু পুড়ে মারা যায় এবং আরেকটি গরু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত গরুটিকে জবাই করেন। এ ঘটনায় আবু সাইদের এক প্রতিবন্ধী চাচাতো ভাই আব্দুল আলীম (৪০) আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। পরিবার ও আশপাশের লোকজন প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবার সূত্রে আরও জানা যায়, আবু সাইদ প্রতিবন্ধী হওয়ায় বিশ্বব্যাংকের সহায়তায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সিটিএম ও পিইআই পাইলট প্রকল্পে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এককালীন ৪৫ হাজার টাকার অনুদান পান। সেই টাকা দিয়ে তিনি গরুটি ক্রয় করেছিলেন।
আবু সাইদের প্রতিবেশী রুপচান শেখ (৪১) জানান, “সাইদ একজন প্রতিবন্ধী ছেলে। কয়েকদিন আগে একটি অনুদান পেয়ে সেই টাকা দিয়ে সে গরুটি কিনেছিল। কে বা কারা শত্রুতা করে তার এই ক্ষতি করেছে।