আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : “আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সম্প্রতি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল অফিসার ডা: কামরুজ্জামান, উপজেলা আনছার ভিডিপি অফিসার জগলুল হোসেন, সহকারী প্রোগ্রামার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরতগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক কন্যা শিশুদের পদ্ম ফুলের সাথে তুলনা করে তাদেরকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে আহবান জানান। একইসাথে কাউকে নির্দিষ্ট বয়সের আগে তার অমতে বিয়ে দিতে চাইলে প্রশাসনের সহায়তা নিতে বলেন তিনি।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়াতেও আজকে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আক্তার,উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সভানেত্রী।
বটিয়াঘাটা সংবাদদাতা : “আমি কন্যা শিশু” স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বটিয়াঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নী। আরো উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা রুনা আক্তার সুমি, উপসহকারী প্রকৌশলী পিআইও অফিস, মোঃ আশরাফুল হাছান, ব্রাকের উপজেলা এরিয়া ম্যানেজার বেলাল হোসেন, জাইকার অফিসার খায়রুল বারী,সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন মুন্সি, মোঃ ইমরান হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।এসময় পৃরথান অতিথি বলেন,”আপনারা জানেন,এক সময় কন্যা সন্তানদের জীবন্ত মাটিতে পুতে মারা হতো, তাদেরকে পন্য,দাষ হিসেবে বিক্রি করা হতো। সেই জায়গা থেকে সব জায়গায় নারীদের মর্যাদা দেয়া হয়। কন্যা শিশুদের কোন ভাবেই শিক্ষা থেকে পিছিয়ে রাখা যাবে না। সকল ধর্মেই নারীদের মর্যাদার কথা বলা আছে।সকলকে এবিষয় খেয়াল রাখতে হবে।
পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার, ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার সুমি বিশ^াস এবং শিক্ষার্থীদের মধ্যে সুবর্নলতা দাস, হিরা খাতুন ও ¯িœগ্ধা বিশ^াস প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আসকার দানিয়েল সিপার, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভাপতি আলেয়া পারভীনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাড়াশ (সিরাজগঞ্জ) : “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” এ প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, শিক্ষক শাহআলম, কন্যাশিশু রুকাইয়া খাতুন, খাদিজা খাতুন, রুখসানা খাতুন প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, নিরালস অধ্যাবসায়ের মাধ্যমে কন্যাশিশুরা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে। সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে তোমরা এগিয়ে যাবে। তোমাদের স্বপ্ন, সাহস দেশের কল্যাণে কাজে লাগবে। আগামীতে এগিয়ে যাবে বাংলাদেশ।