কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাম সাগীর (২৭)। গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ বাগান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাগিরের ঘাড়ে ধারালো কোপের চিহ্ন রয়েছে। সাগির রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সগীর। তার ৬ বছরের এটি কন্যা সন্তান রয়েছে।
সাগির শুভাঢ্যা উত্তর পাড়া আমির হোসেন এর ছেলে। দুই ভাই বোনের মধ্যে সাগির বড়।সাগিরের পিতার দাবি, কি কারণে তার ছেলেকে কারা হত্যা করেছে তিনি কিছুই জানে না। পিতা আমির হোসেন ছেলের হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, ত্রিপল নাইনে খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ একটি নিথর দেহ পড়ে আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। আশা করি অতিদ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় আনা হবে।