চৌগাছা, (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান। সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান,সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জামায়াত কর্মিদের আরো বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আমাদের দাওয়াত ও সংগঠন সম্প্রসারণ করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের অধিক সংখ্যক প্রার্থীকে বিজয়ের টার্গেট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন
যশোরের চৌগাছায় জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।