রংপুর-দিনাজপুর অঞ্চল টীমের অন্যতম সদস্য মুফতি মাওলানা আব্দুল হাকিম আলেম সমাজের উদ্দেশ্যে বলেন-ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে শ্রেষ্ঠ আদর্শ রাসূল (সা:)। ডাকসুর অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীকে এ বার্তায় দিয়েছে দল-মত, বর্ণ-গোত্রের ঊর্ধ্বে ইসলামপন্থীদের বেছে নিয়েছে ছাত্র সমাজ। আলেম সমাজকেও একটি মানবিক রাষ্ট্র গঠনের গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে ঠাকুরগাঁও-০৩ আসনের পীরগঞ্জ উপজেলাস্থ পৌর অডিটোরিয়াম “সীরাতুন্নবী (সা.) সেমিনার-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম। এরপর সকাল ৯টায় সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও-০৩ আসনের উলামা বিভাগের সভাপতি মাওলানা আনিসুর রহমান। পীরগঞ্জ উপজেলা উলামা বিভাগীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চল টীমের অন্যতম সদস্য মুফতি মাওলানা আব্দুল হাকিম। প্রবন্ধ উপস্থাপন করেন ঠাকুরগাঁও জেলা উলামা বিভাগীয় সভাপতি ও আলেম দ্বীন মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ও শহীদ আবু সাঈদের রক্তে ভেজা রংপুর-০৬ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন।

তিনি বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) জীবনের ২৩ টি বছর পার করিয়েছেন দাওয়াত প্রদানের মাধ্যমে। আর মর্যাদায় সকল নবীদের উপরে,এজন্যই তাঁর উপাধি সাইয়্যেদুল মুরসালিন। আপনাদের দ্বীন কায়েমেরআন্দোলনে সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে। আগামী নির্বাচনে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় কুরআনকে বিজয়ী করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের উলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

শুভেচ্ছা বক্তব্যকালে তিনি বলেন-দীর্ঘ ১৭ বছরে আলেম-ওলামাদেরকে বিভিন্ন ভাবে জেল-জুলম ও অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আহ্বান করেন সকল মসজিদের ইমামদের কুরআন ও হাদিসের সঠিক কথা তুলে ধরার জন্য। তিনি জাতীয় নির্বাচনের আগে সাবেক ফেসবাদি সরকারের যাবতীয় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, যৌক্তিক সংস্কার এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পেয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আলেম ওলামাদের আহ্বান জানান।

আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-০৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন-জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও ঠাকুরগাঁও-০৩ আসনের সদস্য সচিব মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন, ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুব বিভাগীয় সভাপতি মুহাম্মদ শাহজালাল জুয়েলসহ জেলা নেতৃবর্গ। আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমীর বাবুল আহাম্মেদসহ অন্যান্য নেতৃবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।