পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের কার্যালয়ে গত ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার) এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শনিবার (২৫ এপ্রিল) সমাপনী দিনে উপজেলা শাখার সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ ও মাওলানা আজহারুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক। এছাড়া দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, মাওলানা রুহুল আমিন এবং মাওলানা মিনহাজ উদ্দিন।