চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। সম্প্রতি ওই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আলীম মজুমদার, আব্দুর রহমান সরকার, পৌর কর্মপরিষদ সদস্য কাউসার আলম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
সাক্ষাৎকালে মাওলানা মোশাররফ হোসেন বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের প্রতিটি মানুষ যেন তার ধর্ম নির্বিঘ্নে পালন করতে সে লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করার সুযোগ পেলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।