বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: জামায়াতেত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন -ভালো কিছু করতে চাইলে ভালো কিছু চিন্তা লাগবে আর ভালো কিছু মানুষ তৈরি করতে হবে। আল কোরআনের চিন্তা ছাড়া ভালো মানুষ তৈরি হতে পারে না। আল্লাহর আইন মানলে শরীর ভালো থাকবে আর সে আইন মানলে সমাজ ভালো থাকবে। তিনি গত শুক্রবার বিকেলে বাউফলের মধ্য মদনপুরা হাইস্কুল মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে একথা বলেন।
মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার এর সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলার সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট আবুল কাশেম, শিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মো: রাকিবুল ইসলাম নুর,উপজেলা সভাপতি মো: লিমন হোসেন সাবেক উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
ডক্টর মাসুদ আরো বলেন আল কোরআনের আইন চালু হলে চোরের হাত কাটতে হবে তবে চোরের হাত কাটার প্রয়োজন হবে সে পরিবেশই থাকবে না। সুদ ঘুষ খাওয়ার পরিবেশই তৈরি হবে না। জামায়াতে ইসলামী আল কুরআনের আলোকে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
ড. মাসুদ আরো বলেন পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ ও রাসূলের নামের পরিবর্তে এক ব্যক্তির নাম নিতে নিতে তারা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এখন আরেকটি দল যারা ব্যক্তি ও পরিবারের নাম জপতে জপতে বাড়াবাড়ি করছে। শেখ হাসিনা পরিবারতন্ত্র দিয়ে জনগণকে জিম্মি করে রাখার পর দেশ ত্যাগের সময় তার পরিবারের ৩৪ জন সদস্য ও কয়েকটি সুটকেস সাথে নিয়েছে। কোন নেতা কর্মীকে একটু ফোনও করেন নাই।
তিনি আরো বলেন আমরা বাউফলে শুধু কথাই নয় কাজে প্রমাণ করেছি। আল্লাহ আমাদেরকে যতটুকু সমর্থ দিয়েছে তার মধ্য থেকে প্রায় দুই শতাধিক দুস্থ পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছি। মা-বোনদের সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছি।
যে গোটা মানুষকে নিয়ে চিন্তা করেনা তারা ঘরের মানুষকে নিয়ে চিন্তা করতে পারে না। পরিবার তন্ত্রকে বাদ দিয়ে সামগ্রিক চিন্তা করার নাম ইসলাম। ইসলাম যার মাথায় থাকে সে নিজে বাঁচার আগে সবাইকে বাঁচানোর চেষ্টা করে।