স্টাফ রিপোর্টার, গাজীপুর: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ তথ্যপ্রযুক্তির বিকাশে বিশ্ব দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, ভবিষ্যতে কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আইসিটি ও বিদেশী ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত “Improving NU’s CSE Curricula, Equipping S.uden.s wi.h Emerging Skills and Leveraging Digi.al Pla.forms .o Curren. S.uden.s wi.h SSPs” শীর্ষক কর্মশালার উদ্বোধনী সেশনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর হওয়ায় তাদেরকে যুগোপযোগী শিক্ষার আওতায় আনতে আইসিটি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসা জরুরি। ইতোমধ্যে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের বিকাশমান প্রযুক্তির সাথে পরিচিত করতে সিএসই শিক্ষাক্রম আধুনিকায়নের কাজ চলছে।
কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন প্রো ভিসি, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার, প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। এছাড়া এটুআই, শিক্ষক প্রশিক্ষণ দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন কেন্দ্র এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের প্রতিনিধিরা প্রেজেন্টেশন ও মতামত প্রদান করেন। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বেসরকারি বিভিন্ন ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন।
রিকশা উপহার দিলেন ইউএনও
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে অসহায় রিকশাচালক এনামুল হককে নতুন রিকশা, ত্রাণসামগ্রী ও পোশাক উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
দীর্ঘদিন ধরে ভাড়ায় চালিত রিকশা চালিয়ে এনামুল হক সামান্য আয়ে সংসার চালিয়ে আসছিলেন। সংসারের টানাপোড়েনের মাঝেও তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসুস্থ ও গরীব রোগীদের বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দিয়ে স্থানীয়দের নজর কাড়েন।
তার এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসন তাকে একটি নতুন রিকশা উপহার দেয়। একই সঙ্গে ত্রাণসামগ্রী ও পোশাকও প্রদান করা হয়। বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব দেওয়ার পরও এনামুল হক জানান, তিনি রিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতে চান।
নতুন রিকশা পেয়ে আবেগাপ্লুত এনামুল হক বলেন, “আমি গরীব মানুষ। উপজেলা প্রশাসন আমাকে যে সহায়তা দিয়েছে, তা আমার জন্য অনেক বড় পাওয়া। এই রিকশা চালিয়েই সৎভাবে সংসার চালাতে চাই।”
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মিডিয়া সেক্রেটারি মো. নাজমুল হকের পরিচালনায় সভাপতি প্রভাষক ইয়াছিন আলীর সভাপতিত্বে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মিডিয়া বিভাগের উপদেষ্টা ও জামায়াত ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান। তিনি বলেন সাংবাদিকতা ৭ টি মুলনীতির উপর প্রতিষ্ঠিত। ন্যায় পরায়নতা, নির্ভুলতা, তথ্য ভিত্তিক যোগাযোগ নীতি অবলম্বন করা, সত্য প্রকাশে স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, ও জনগণের প্রতি দায়বদ্ধতা। এ দিকে সাংবাদিকদের গুরুত্বারোপ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহামুদুল হক। জেলা ভি ডি এফ সভাপতি ডা. আপ্তাব উদ্দিন। মাও. মাছুম বিল্লাহ প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা মিডিয়া বিভাগের সভাপতি আবু সাঈদ বিশ্বাস। বিশেষ আলোচনা হিসেবে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম। সবশেষে রিপোর্টিং এর উপর ৪ জনকে পুরস্কৃত করা হয়।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: পাহাড়ের পতিত অনাবাদি ভুমিতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি স্থানীয় কৃষকদের উন্নত প্রযুক্তিতে ফলজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষি ব্লক লোগাং, নাইক্ষ্যংছড়ি, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ৬০ জন কৃষককে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপ-পরিচালক (ভা:) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বান্দরবান আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুহিব্বুল্লাহসহ প্রশিক্ষণার্থী কৃষকগণ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা
ঝিনাইগাতী (শেরপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখা আয়োজিত কেন্দ্র কমিটির সভাপতি-সেক্রেটারি ও কেন্দ্র পরিচালকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী ইক্বরা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আমীর মাও. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাও. মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. মাহফুজুর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরহাদ হোসাইন, উপজেলা নির্বাচন পরিচালক সাংবাদিক মৌ. মো. আসাদুল্লাহ সিরাজী সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।