কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা: গত ১৩ অক্টোবর ব্রাকের সামাজিক সংগঠন “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলফ)” এর উদ্দ্যোগে কালীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে কালীগঞ্জ উপজেলা ব্রাকের ম্যানেজার আবু তাহের বকশির সভাপতিত্বে “পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ও” এই স্লোগান কে সামনে রেখে গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাকের লালমনিরহাট জেলা ব্যবস্থাপক জনাব রিপন কুমার সাহা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি জনাব হাসান আ: মালেক ও গ্রাজুয়েশন ২৮ জন কিশোর কিশোরী সদস্য, প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ব্রাকের স্বপ্ন আরথি দলের সদস্যদের জন্য শুভকামনা করে তাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।