চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : ২৪ শের পরাজিত শক্তি উত্থান ঘটানোর জন্য নানা অপকৌশল অব্যহত চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায়। উক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, দিনাজপুর জেলার সাবেক আমির মোঃ আনোয়ারুল ইসলাম।
গতকাল বুধবার জামায়াতে ইসলামী চিরিরবন্দর শাখার আয়োজনে স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অথিতির বক্তব্য দিচ্ছিলেন।
উপজেলা আমির প্রভাষক রাশেদুল হকের সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জেলা ইউনিট সদস্য লুৎফর রহমান ও মাসুম তারিফ প্রমুখ।
ফ্যাসিস্টের দোসরেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ত এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দিবে না। জনগণের সুষ্ঠ ভোটের অধিকারের জন্য চাই শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন। সরকারের জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র ঝুঁকিমুক্ত হবে না। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা ভূলে গেলে চলবে না। ২৪ শের পরাজিত শক্তি উত্থান ঘটানোর জন্য অপকৌশল অব্যহত চালিয়ে যাচ্ছে। জামায়াত তা হতে দিবে না। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের প্রত্যশা পূরণ করা সম্ভব। যা কিনা একটি নির্বাচনকে অর্থবহ করতে পারে।
জনগণের প্রত্যশা পূরণের জন্য আগামী নির্বাচনে জামায়াতের সকল কর্মীকে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে কাজ করার আহ্বান জানান। যার সফলতার জন্য জনগণের দোরগোড়ায় পৌছাতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রায়হানুল ইসলাম।