মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের চুরি করতে এসে গণপিটুনিতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক চোর মারা যায়। এ ঘটনার পর থেকে গ্রেফতার ও চাঁদা আতংকে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়া”েছ এলাকার সাধারণ মানুষজন। অনেকে এবার বাড়িতে ঈদ করতে পারেনি, দিতে পারেনি কোরবানীও।
সরেজমিনে গিয়ে জানা যায়, রোয়াচালা গ্রামের সাদ্দাম হোসেনসহ আরো ৪/৫ জন চোর গত ৯ মে রাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে চুরি করতে যায়। উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার করতে থাকে। তখন বাকিরা পালিয়ে গেলেও এলাকার লোকজন সাদ্দাম হোসেনকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাকে গণািপটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায়। ওইদিনই এ ঘটনায় চোর সাদ্দাম হোসেনের পিুা ইরন মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ উক্ত ঘটনায় জড়িত সন্দেহে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা (৪০) ও সেলিম (২৮) এবং নজরুল মিয়ার ছেলে বাব্বিকে (২৬) গ্রেফতার করে।