দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুচ্ছিার দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রামকৃঞ্চপুর ও চিলমারী ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ বিএনপি যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেলে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৫ গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তলিয়ে যায় সহ¯্রাধিক হেক্টর জমির ধান, পাট, কলা, পেঁপে, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। গত কয়েকদিন ধরে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যাদূর্গত পদ্মাপাড়ের মানুষের। দেখা দিয়েছে খাদ্য সংকটসহ পানিবাহিত নানা ধরণের রোগ। বন্ধ রয়েছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান।