নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে অনামিকা রায় নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট দুপুরে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের ঢুলিয়া পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত অনামিকা রায় ওই এলাকার অরবিন্দু রায়ের মেয়ে। সে গাছবাড়ী শহীদ জিয়া বালিকা উ”চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল তা এখনও জানা যায়নি।