কচুয়া সংবাদদাতা : চাঁদপুরের কচুয়া সরকারি কলেজ মাঠে বিএনপি’র মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেল তিনটায় ‘নারীর হাতে আশার আলো ‘ শিরোনামে বিএনপি’র ঘোষিত ৩১ দফার ২৪ নং দফা নারীর ক্ষমতায়নে সচেতনতা মূলক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চাঁদপুর ১ কচুয়া আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী গাজী শাহীন আক্তার, নীলিমা, আলেয়া আক্তার প্রমুখ।
কচুয়ার চৌমুহনীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে একমাত্র এদেশের ১৮ কোটি মানুষ নিরাপদ, মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী তার নির্বাচনী জনসভায় একথা বলেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের চৌমহনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌমুহনী বাজারের ওই ইউনিয়নের ২ ও ৩ ওয়ার্ডের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়ার আসনের সংসদ সদস্য প্রার্থী ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।