চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার ফাঁসিয়াখালী জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ জুন) দিগরপানখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল। অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. মিসবাহুল করিম, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুসা ও চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোছাইন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াত নেতা ফরিদুল আলম চৌধুরী, ছৈয়দ আহমদ, মাস্টার গোলাম নাজের, মাস্টার এনামুল হক, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। এসময় ইসলামী ছাত্রশিবিরের কর্মী শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের, জুলাই বিপ্লবে শহীদ আহসান হাবিবের পিতা হেলাল উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মাস্টার মুহাম্মদ শহিদুল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইবরাহিম, ৫নং ওয়ার্ড সভাপতি মো. একরাম হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রায়হান, ৮নং ওয়ার্ড সভাপতি নূরুল হোসাইন নূরী, ৯নং ওয়ার্ড সভাপতি রাহয়ান উদ্দিন, জামায়াত নেতা এ.এইচ.এম এরশাদ, রুহুল কাদের, কাইছার ছিদ্দিকী রুবেল, মোহাম্মদ ওবাইদুল্লাহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল আলম কুতুবী। পরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে মিছিল ও মিছিল পরবর্তী দিরগরপানখালী স্টেশনে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী-কর্মচারিসহ সর্বস্তরের মানুষের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্যের নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ লোকের নেতৃত্বের বিকল্প নেই। এ জন্য জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে পাড়া-মহল্লায় প্রতিটি ঘরে ঘরে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের মাঝে জামায়াতের ব্যাপারে গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাই জুলাই বিপ্লবের পূর্ণতা পেতে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার ঘোড়াল পৌর এলাকায় জামায়াত মনোনীত জাতীয় সংসদ নরসিংদী-২ পলাশ আসনে এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাও আমজাদ হোসাইন এর সমর্থনে পৌর জামায়াতের অফিসে দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ঘোড়াশাল পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইসমাইল খয়েরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওঃ মাসুদ করীম, পৌর সেক্রেটারি মাওঃ বেলাল হোসেন, সাবেক ঘোড়াশাল ইউনিয়ন এর সফল চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশ উপজেলা সভাপতি মাওলানা কামাল হোসেন। ইসলামী সংগীত পরিবেশন করেন সাউথ আফ্রিকা প্রবাসি মাওলানা শেখ মাসিদ সহ সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তৃতায় বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে তারই হুকুমত কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুম, খুন, দুর্নীতি, অত্যাচার, অনাচার সমাজ থেকে দূরীভূত করে শান্তি ও ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ গঠনে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীকে আপনাদের সকলের রায় এবং সহযোগিতা কামন করছে, জনগণও উপযুক্ত পরিবেশ পেলে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার আশ্বাস দেন এবং বলেন সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবর্গ আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সাথে ঈদ পুনমিলনী ও মতবিনিময় করেছেন।
গত মঙ্গলবার (১০ জুন) বিকেলে আদমদীঘির কালাইকুড়ি জিএম এ্যাকোয়া কালচার ফার্মে আয়োজিত দুপচাঁচিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, তালোড়া পৌর বিএনপিসহ ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দুপচাঁচিয়া উপজেলা তালোড়া পৌর বিএনপির সভাপতি আনারুল হক বাবু, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান দুদু, নজরুল ইসলাম, আব্দুল খালেক, মতিউর রহমান মতি, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, যুবদল নেতা আব্দুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবৎ দলের ক্লান্তি লগ্নে নেতৃত্ব দিয়ে সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার প্রতি সকলের আনুগত্য থাকতে হবে। যারা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাবেন এমন কর্মির বিএনপির রাজনীতি করার দরকার নেই। বিএনপি তারেক রহমানের নির্দেশনায় সততার মাধ্যমে জনগনের সেবা করেন।
দেওয়ানগঞ্জ (জামালপুর): জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের উদ্বেগে বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে
ঈদ পুনমিলনী ২০২৫ এর আয়েজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর , মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির জামালপুর (১) তথা বক্সীগঞ্জ/দেওয়ানগঞ্জ সংসদীয় আসনের নমিনী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্যা ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য জানাব, মাওঃ এ্যাডঃ মো. নাজমুল হক সাঈদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, উপজেলা সেক্রেটারি মাঃ কাজি আতিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও রোকন সদস্যগণ।