এম.তরিকুল ইসলাম মাহবুব লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া চৌরাস্তা এলাকার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেছেন লৌহজং উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন ঘটনাস্থলে যায়। সে সময়ে আগুনেপুরে ক্ষতিগ্রস্ত হওয়া ৫টি প্রতিষ্ঠানের মালিককে সরকার ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রসঙ্গত গেলো রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ সময়ে কোন হতাহত ঘটনা না থাকলেও এতে অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ব্যাবসায়ীসহ মোট ১২ জন ব্যক্তি।