শার্শা যশোর সংবাদদাতা: বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশো বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে সংগঠনের পক্ষে শার্শা উপজেলার গণ মানুষের নেতা গরীব ও অসহায় মানুষের বন্ধু মাওলানা আজিজুর রহমান এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

তিনি বলেন, বেনাপোল পৌর উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। এ সংগঠনকে সব সময় যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে দুস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পৌর উন্নয়ন ও দরিদ্র সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, এই সংগঠনের উদ্দেশ্যে ও কাজ সব সময় অসহায়, দরিদ্র ও গরীব মানুষের পাশে দাঁড়ানো। আমরা এই সংগঠনটি সবেমাত্র গঠন করেছি। এলাকার যেকোন দুর্যোগ কলীন সময়ে আমরা অসহায় গরীব মানুষের পাশে আছি থাকবো ইনশাল্লাহ। আগামীতে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের উপকার করায় আমাদের ব্রত।