সাদুল্লাপুর সংবাদদাতা: সীরাত পাঠ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত “বইপাঠ প্রতিযোগিতা-২০২৫” এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার পশ্চিমপাড়া আশ শিফা মডেল মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাদুল্লাপুর উত্তর শাখার সভাপতি মো. মেহেদি হাসান ও দক্ষিণ শাখার সভাপতি মোশরেফুল প্রামাণিকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞান বাড়ে এবং নৈতিক মূল্যবোধও দৃঢ় হয়। তারা এমন উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।

আয়োজকরা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপাঠের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠাভ্যাসে আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।