বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৫৯তম শহীদ, খুলনার সরকারি বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক ও কলেজ শাখার সাবেক সেক্রেটারি শহীদ শেখ রহমত আলীর শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) খুলনার শহীদ শেখ রহমত আলী মিলনায়তনে খুলনা মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী সারা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করে। সন্ত্রাসীরা তান্ডবলীলা চালিয়ে বিএল কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক শেখ রহমত আলীকে বর্বরোচিতভাবে আক্রমণ করে সন্ত্রাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করে। পরবর্তীতে ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।