বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় এক জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটায় ডিমাই বাজারে এই ঘটনা ঘটে। বড়লেখা সদর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি সিরাজুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেছেন। হামলায় আহত ফয়ছল আহমদ মুন্না বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
মামলায় বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল আজিজ বসু (৪০), আব্দুল মানিক (৩২), ছয়ফুল ইসলাম (৩২), শাহিন আহমদ (২২), জয়নুল ইসলাম (২৩), রুহেল আহমদ (৩২), আব্দুল কাদির (৩০), রেহান আহমেদ (২৬), জুসাম (২৮), কামিল আহমদ পাবেল (২৫), ফখরুল ইসলাম (৩৫), রইব আলী (৪০) এবং আনুমানিক ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।