বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর -বেলবাড়ি থেকে ভৈরবপুর গ্রামে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা বা সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্তে ভরে গেছে । সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী গ্রামের ৪৫ টি পরিবারসহ এলাকার কয়েকশত মানুষকে এই কাঁদামাখা, ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী , ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহন। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ অঞ্চলের বাসিন্দাদের উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তাটি হচ্ছে (পাহাড়পুর- বেল বাড়ি) সংযোগ সড়ক । এই সড়কটি দিয়ে ভৈরবপুর গ্রামের মানুষদের ফকির বাজার আসতে হয়। আর ফকির বাজার থেকে উপজেলা বা জেলা সদরে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির কয়েক জায়গায় ভেঙে গেছে, রয়েছে বড় বড় গর্ত আর রাস্তাটি কাঁচা হওয়ায় একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে । ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে পথচলা।
গ্রাম-গঞ্জ-শহর
একটি কাঁচা রাস্তা সংস্কারের অভাবে-
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর -বেলবাড়ি থেকে ভৈরবপুর গ্রামে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা বা সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্তে ভরে গেছে ।
Printed Edition