সমকালকে ধারণ করে লেখালেখির কারুকাজে নিজেকে নতুনভাবে নির্মাণ করাই একজন লেখকের দায়িত্ব। এই কাজে সহায়ক ভূমিকা পালন করে সাহিত্যালাপ। এখানে নিজেকে সমালোচনার মুখোমুখি করে শুধরে নেবার সুযোগ তৈরি হয়। কবিতা বাংলাদেশ সেই সুযোগ তৈরির একটি জাতীয় প্লাটফর্ম। শনিবার বিকেলে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ কনফারেন্স কক্ষে কবিতা বাংলাদেশ আয়োজিত নিয়মিত লেখাপাঠ ও পর্যালোচনামূলক অনুষ্ঠান মাসিক সাহিত্যালাপে বক্তাগণ এমন মন্তব্য করেন।

কবিতা বাংলাদেশ এর অন্যতম সহসভাপতি কবি ও গবেষক কর্নেল আশরাফ আল দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে পঠিত লেখার পর্যালোচনা করেন কবিতা বাংলাদেশ এর সহসভাপতি কবি হাসান আলীম, চারুশিল্প পরিষদের সভাপতি কবি ইব্রাহীম মণ্ডল, কবি মুর্শিদ-উল আলম, কবি আতিক হেলাল, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কবি রবিউল মাশরাফি, কবি আর কে শাব্বির আহমেদ, মুহাম্মদ আতা উল্লাহ খান, অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ। কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক রাবি প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আলতাফ হোসাইন রানা, কবি শাহজাহান মোহাম্মদ, কবি নূরুল হক, কবি আবুল কালাম আজাদ, কবি হাসিনা মমতাজ, কবি নাসরিন ইসলাম, কবি আতিকুল ইসলাম, কবি সাহেদ বিপ্লব, কবি ওয়াহিদ আল হাসান, কবি ওয়াহিদ জামান, কবি ইয়াসিন মাহমুদ, কবি সীমান্ত আকরাম, কবি কাদের বাবু, কবি আরিফ জামান, কবি শারমিন আকতার, কবি আজিজ হাকিম, কবি সরদার আব্বাস উদ্দিন, কবি ওয়াহেদুজ্জামান আহমেদ, কবি লাবনী আকতার খুশি, বাচিকশিল্পী রোকসানা ইমাম রুকু, কবি শাহীন সালমান, কবি মেহের নিগার, কবি নাহিদ সোলতানা নিপা, কবি এলিজা রহমান অদিতি, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, কবি সৈয়দ সাইফুল করিম, কবি সেজান খান, কবি আসাদুজ্জামান বিকাশ, কবি জুবায়ের বিন ইয়াসিন, কবি সাইফ সাদী, কবি তোফাজ্জল হোসেন বাবু, কবি জিল্লুর রহমান জিল্লু প্রমুখ। গান গেয়ে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন শিল্পী বিপ্লব চৌধুরী। কবি সাহিত্যিকদের অংশগ্রহণে এই আয়োজন প্রতিমাসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।