তৌহিদুর রহমান
(গত সংখ্যার পর)
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে ‘ফররুখ আহমদের কবিতা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : তালিম হোসেন। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত বেগম রোকেয়ার ১০৭তম মৃত্যুবার্ষিকীতে ‘বেগম রোকেয়ার অন্তঃপরিবর্তন’ প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম আব্বাসউদ্দীন। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় ‘স্বাধীনতাউত্তর বাংলা সাহিত্যের রূপান্তর : বিষয় ও প্রকরণ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আনিসুজ্জামান। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৮। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্র-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘আধুনিকতা ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবুল হোসেন। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৮। ‘বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে ‘আমাদের নবজাগরণ ও ফররুখ আহমদ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : তালিম হোসেন, ১৯৮৮। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘বাংলাদেশের সাহিত্যপত্রিকা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : রাহাত খান। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৯। বাংলা একাডেমী আয়োজিত নবতিতম নজরুল-জন্মবার্ষিকীতে ‘নজরুল ও তাঁর সমকালীন সমাজ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবু হেনা মোস্তফা কামাল। স্থান : সেমিনার রুম, বাংলা একাডেমী, ১৯৮৯। বাংলাদেশ কবিতাকেন্দ্র আয়োজিত আল মাহমুদের একক কবিতা পাঠ অনুষ্ঠানে ‘আল মাহমুদের সাম্প্রতিক কবিতা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : বাংলাদেশ কবিতাকেন্দ্র প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৯। জাতীয় যাদুঘর আয়োজিত ‘ঢাকা : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ অনুষ্ঠানমালায় ‘ঢাকার সাহিত্যচর্চার ধারা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৮৯। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘আধুনিক বাঙলা সাহিত্যের বিকাশে বাঙালি-মুসলমানের অবদান’ প্রবন্ধ পাঠ। সভাপতি : দেওয়ান মোহাম্মদ আজরফ। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৯০। নজরুল ইন্সটিটিউট আয়োজিত অনুষ্ঠানে ‘দুই কবি’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মনিরুজ্জামান। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৯১। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল : কালজ কালোত্তর’ প্রবন্ধ পাঠ। সভাপতি : মোবাশ্বের আলী। স্থান : টাউন হল, কুমিল্লা, ১৯৯২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণাকেন্দ্র’ আয়োজিত ‘নজরুল- বক্তৃতামালা’য় ‘চিত্রকল্পের সম্রাট’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : উচ্চতর মানববিদ্যা কেন্দ্র মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৯৯২। নজরুল ইন্সটিটিউট আয়োজিত শতবার্ষিকী বক্তৃতামালায় ‘আধুনিকতা ও নজরুল’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আবুল কাশেম ফজলুল হক। স্থান : নজরুল ইন্সটিটিউট মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বাংলা একাডেমী আয়োজিত কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘জসীমউদ্দীনের কবিতা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৯৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-জয়ন্তী অনুষ্ঠানে ‘বাংলাদেশে নজরুল’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : অধ্যক্ষ ড. এ. কিউ. এম. হাবিবুর রহমান। সভাপতি : মির্জা হারুন-আর রশিদ। স্থান : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘ঢাকায় নজরুল’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের ৭৫তম জন্মজয়ন্তীতে ‘ফররুখ আহমদ : রূপকল্প ও ছন্দ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. কাজী দীন মুহম্মদ। স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বেগম রোকেয়ার জন্মমৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সম্মিলিত উদ্যাপন কমিটি’ আয়োজিত তিন দিন ব্যাপী (৯,১০,১১/১৯৯৩) অনুষ্ঠানের সমাপনী দিবসে ‘রোকেয়ার শিল্পমানস’ প্রবন্ধ পাঠ। সভাপতি: প্রফেসর মোহাম্মদ হরুন-উর-রশিদ। স্থান : বাংলা একাডেমী বটমূল, ঢাকা, ১৯৯৩। ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত খানবাহাদুর আহছানউল্লা’র ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘খানবাহাদুর আহছানউল্লা’ প্রবন্ধ পাঠ। প্রধান অথিথি : প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ। সভাপতি : আলহাজ মোহাম্মদ সেলিমূল্লাহ। স্থান : আহছানউল্লা মিশন, ধানমন্ডি, ঢাকা, ১৯৯৩। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের স্বরূপসন্ধান : গদ্যরচনা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. এনামূল হক। স্থান : শিশু মিলনায়তন, জাতীয় জদুঘর, ঢাকা, ১৯৯৪। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের সবরূপসন্ধান : গদ্যরচনা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মুস্তাফা নুরউল ইসলাম। স্থান : নজরুল ইন্সটিটিউট। বাংলা একাডেমী আয়োজিত কায়কোবাদের ৪৪তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘কায়কোবদের ঐতিহ্যপ্রীতি ও স্বাজাত্যবোধ’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান। স্থান : সেমিনার কক্ষ, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৫। ‘সার্কিট হাউজ ইসলামী গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে ‘মাতৃভষা, বাংলা সহিত্য ও ইসলাম’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. এম. শমসের আলী। স্থান : সার্কিট হাউজ মসজিদ চত্বর, ঢাকা, ১৯৯৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা-কেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুলের উপন্যাস প্রসঙ্গে’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থান : উচ্চতর মানববিদ্যা কেন্দ্রের সেমিনার কক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯৬। ‘জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকী উদযাপন : নজরুল-জীবনী রচনার মূল্যায়ন’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৯৬। বাংলা একাডেমী আয়োজিত নজরুল-জয়ন্তী উপলক্ষে ‘মানবপ্রেম : নজরুল-সাহিত্যে প্রতিফলিত দৃষ্টিভঙ্গি’ প্রবন্ধ পাঠ। সভাপতি : মোবাশ্বের আলী। স্থান : সেমিনার কক্ষ, বাংলা কোডেমী, ঢাকা, ১৯৯৬। বাংলা সাহিত্য পরিষদ-এর বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলা সাহিত্যে বিদেশি প্রভাব’ প্রবন্ধ পাঠ। বিশেষ অতিথি : আল মাহমুদ। সভাপতি : আবুল আসাদ। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা-কেন্দ্র’ আয়োজিত অনুুষ্ঠানে ‘নজরুলের কথাসাহিত্য : নাটক’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থান : ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষ, ১৯৯৬। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘পঁচিশ বছরের বাংলাদেশের সহিত্য-গবেষণা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থন : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৯৭। বাংলা একাডেমী আয়োজিত নজরুলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুল-কাব্যে গণজাগরণের মূলসূত্র’ প্রবন্ধ পাঠ। সভাপতি : শওকত আলী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ১৯৯৭। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘পঞ্চাশের দশক : বাংাদেশের কবিতার নতুন যাত্রা’ প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৯৮। জতীয় পর্যায়ে আয়োজিত নজরুলের ২২তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানমালায় ‘নজরুলের গানে অসাম্প্রদায়িকতা’ প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : ড. এস. জামান মজুমদার। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা, ১৯৯৮।
(চলবে)