ঢাকার পাশের জেলা মুন্সীগঞ্জ ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, প্রত্নতত্ত্ব, কৃষি, রাজনীতি সকল ক্ষেত্রে সমৃদ্ধ মুন্সীগঞ্জ জেলা। সাংগঠনিকভাবেও সমৃদ্ধ মুন্সীগঞ্জ জেলা। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই জেলা। চন্দ্র, বর্ম, পাল, সেন, দেব রাজ বংশের রাজধানী ছিল এ জেলা। তখন মুন্সীগঞ্জ জেলার নাম ছিলো বিক্রমপুর। সুলতানি, মোগল, ব্রিটিশ শাসনামলেও সমৃদ্ধ মুন্সীগঞ্জ।

আমাদের কাছে থাকা তথ্যানুসারে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের বয়স শত বছর ছাড়িয়ে গেছে। এ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। তিনি ৩ মার্চ ১৯২৫ সালে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ গঠন করেন। আর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সাহিত্যিক সৈয়দ এমদাদ আলী। হিসেব অনুসারে সাহিত্য পরিষদের বয়স ১০১ বছর পার করেছে। সে সময় মহকুমা মুন্সীগঞ্জের সকল থানার কবি সাহিত্যিকরা এর সদস্য ছিলেন। এই সংগঠনের সহ সম্পাদক ছিলেন আব্দুল হাকিম বিক্রমপুরী, কবি বুদ্ধদেব বসু, গল্পকার ইব্রাহিম খলিল, , ড. নলিনীকান্ত ভট্টশালী, যোগেন্দ্রনাথ গুপ্ত, অম্বিকা চরণ ঘোষসহ আরো অনেকে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মারা গেলে, আর ১৯৪৭ সালে ভারত ভাগ হলে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ টিমটিম করে চলছিলো কোন রকমে। তখন সভাপতির দায়িত্বে ছিলে সরকারি হরগঙ্গা কলেজের সাবেক প্রিন্সিপাল হাওলাদার আব্দুর রাজ্জাক। তিনি ১২ অক্টোবর ২০১৫ সালে একটি সাধারণ সভা ডাকেন। ওই সভায় সর্বসম্মত ভাবে সভাপতি হন সাহিত্যিক, সাংবাদিক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল। আর সাধারণ সম্পাদক হন এডভোকেট মেহেদী হাসান শাহবাৎ। আবার প্রান ফিরে পেলো মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ। গোলাম আশরাফ খান উজ্জ্বল - মেহেদী হাসান শাহবাৎ কমিটি বছরে চারটি করে অনুষ্ঠান শুরু করে। বিভিন্ন সময় জেলা ও দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প সাহিত্য, শিক্ষা, চিকিৎসায় অবদানের জন্য সম্মাননা প্রদান করে আসছে। এ সংগঠন বিভিন্ন সময়ে যাদের সম্মাননা প্রদান করেছে , তারা হলেন দেশবরেণ্য শিশুসাহিত্যিক এনায়েত রসুল, মালেক মাহমুদ, ড. মোহাম্মদ হাননান, কবি রাজ মল্লিক, যাকির সাইদ, কবি অনু ইসলাম, কবি সুমন ইসলাম, কবি সুমন্ত রায়, কবি শাহানা শিরাজী, কবি নুরুন্নাহার মুন্নী, কবি ফরিদ হাসান, কবি রফিকুজ্জামান রনি, জাহাঙ্গীর ডালিম, কবি অয়ন সাঈদ, কবি তাহের মাহমুদ, কবি খান আবু বকর সিদ্দিক, কবি মাসুদ অর্ণব, সাংবাদিক এমদাদুল হক পলাশ, কবি মুজিব রহমান, সংগঠক হিসেবে নাজমুল হাসান মিলন, জাকির হোসেন সাব্বির, গবেষণায় ইমরান উজ্জান, শিক্ষকতায় কে এম সাইফুল্লাহ ভূইয়া, আব্দুল হামিদ, রওশন আরা বেগম,অনুবাদে মাঈনুল ইসলাম মানিক, সাংবাদিককতায় মোহাম্মদ সেলিম, আবুসাঈদ সোহান, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, শিশির রহমান, হুমায়ুন ফরিদ, বীরমুক্তি যোদ্ধা মতিউল ইসলাম হিরু। আবৃত্তিতে রোকসানা মহুয়া, সুমন শেখ, কবি সিরাজুল ইসলাম, সংগঠক আয়নাল হক স্বপন, কবি অরন্য মনির, চিত্রশিল্পী ফজলুর রহমান ভূটান কণ্ঠশিল্পে সৈয়দ মোতালেব, আওলাদ হোসেন, সারোয়ার আলম।

২০২৫ সালে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ ১০০ বছর পূর্তি করে। জেলা শিল্পকলা একাডেমি রিহার্সেল রুমে হয় শতবর্ষের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সাহিত্যিক মো. শাখাওয়াত হোসেন। সাহিত্যিক সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বল এর সভাপতিত্বে কবি রোকসানা মহুয়ায়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি এডভোকেট মো. মাহবুব উল আলম স্বপন, দৈনিক আমারদেশ পত্রিকার সহকারী সম্পাদক এনায়েত রসুল, কবি যাকির সাইদ, কবি নুরুন্নাহার মুন্নী। মুন্সীগঞ্জের কবিদের প্রাণের সংগঠন মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ। এখানে সাহিত্যিক, সাংবাদিক, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, নাট্যকার, অভিনেতা সবার আস্থার স্থান।

-গোলাম আশরাফ খান উজ্জ্বল