দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামী মো. নাঈম হোসেন (২৬) ও মো. রমজান (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাঈম হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) এলাকার বাসিন্দা। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপর ধৃত আসামী রমজান দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।