পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে তারুণ্যের নেতৃত্ব জাতিসংঘের যুববিষয়ক নীতি ও কার্যক্রমের সাথে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ। যুবসমাজ শুধু আমাদের ভবিষ্যৎই নয়, বাংলাদেশে তারা আমাদের বর্তমান। এক বছর আগে তাদের হাত ধরেই সমতা, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দাবি সার্বজনীন জনআকাক্সক্ষায় রূপ নেয়। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে গতকাল ‘July Beyond Borders: Power of Youth in Transforming Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।