গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন বড় ব্রিজ থেকে সরকারী ডিএপি সার পাচারকালে স্থানীয় জনতা, ১০ বস্তা সার সহ এক ভ্যান চালকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টরকী বন্দরের মেসার্স শিশির এন্টারপ্রাইজ’ নামের একটি সার বিক্রয় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি করে আসছে।ঐ দিন রাতেও সার পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানটি থামিয়ে ভ্যান চালক শাহিনকে জিজ্ঞাসাবাদকরে তিনি জানান, শিশির কুন্ডর ঘর থেকে ভ্যানে থাকা সারগুলো মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের সিদ্দিক বেপারীর জন্য নিয়ে যাচ্ছেন।কিন্তু তার কাছে কোন চালান, ক্যাশ মেমো কিংবা ক্রেতার পরিচয় ছিল না।
স্থানীয়রা তৎক্ষণাৎ গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ কে ফোনে অবহিত করলে তিনি বরিশালে অবস্থানের কথা জানান, স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক অদৃশ্য চাপে অবশেষে জনতার হাতে ধরা পড়া ভ্যানটি ছেড়ে দিতে বাধ্য হন।ভ্যানে সারের ক্রয়কৃতমালিক সিদ্দিক বেপারী স্বীকার করেন, তিনি শিশির কুন্ডর দোকান থেকে ১০ বস্তা ডিএপি সার কিনেছেন।