শার্শা (যশোর) সংবাদদাতা : নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি মো: সানোয়াারুজ্জামান যোশেফ (৬৫) ভারতে যাওয়ার সময় বেনাপোলে ইমিগ্রেশন চেকপোষ্টে আটক হয়েছে। তিনি মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার আটক সানোয়ারুজ্জামান যোশেফের পাসপোর্ট নং এ-০৭২৩৯৪৭৬। এসময় তার সাথে এটেনডেন্স ভিসায় তার স্ত্রী সাথে ছিলেন।
সানোয়াারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার সদর ইউপি চেয়ারম্যান। তার পিতার নাম সিদ্দিকুর রহমান। তিনি ওই উপজেলার আওয়ামীলীগের সদস্য।