কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফ্রী ব্যাংড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ভোমরাডাঙ্গা চুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পেইন সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক
মো: আলমগীর হুসাইন, নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মো: হাসানুজ্জামান জনি, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো: আব্দুল আল মামুন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শ্রী প্রদীপ পাল।
এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, সভাপতি মো: মশিউর রহমান মাস্টার।