শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোল বর্ডার গার্ড বিজিবি সদস্যরা স্থলবন্দরে অবস্থিত ভারতীয় ট্রাক চালক ও তার হেলপারকে ইয়ার পিস্তলসহ আটক করেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে। আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। আটক দুজনের বাড়ি ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় এলাকায়।
যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, বাংলাদেশ ও ভারত থেকে আমদানি ও রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাহাতে কোন প্রকান অবৈধ্য পণ্য বা অস্ত্র ও মাদক বহন না হয় তার জন্য সন্দেহ ভাজন ট্রাক দেশে ঢোকার আগে তল্লাশি করা হয়। তিনি বলেন রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একটি ট্রাকে অস্ত্র বহন হচ্ছে। এমন সংবাদে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে কাঁচা মরিচবাহী ভারতীয় একটি ট্রাকে তল্লাশী করে কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয় বলে জানান। তিনি জানান কোন প্রকার অস্ত্র ও মাদক বাংলাদেশে বহন করা নিষিদ্ধ থাকায় তা জব্দ করা হয়। যার ট্রাক নং সিজিও ৪ পি ইউ ৫২৮ ৮। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।