চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার পৌরসভা শিবিরের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা মাদরাসা কার্যক্রম সম্পাদক নুরুদ্দিন মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হক, সাবেক শিবির নেতা জাফর ইকবাল লিটন, চৌদ্দগ্রাম পৌরসভা শিবিরের সভাপতি হোসাইন আহমেদ, শিবিরের সাবেক পৌরসভা সভাপতি আব্দুল্লাহ আল মামুন মিশু, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন শামিম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের গাছের চারা বিতরণ
কুমিল্লায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।