নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি মো জাহিদুল ইসলাম শামিম। যৌথভাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় দিবসটি পালন করে।
প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ : সমাজসেবা অফিসের মাধ্যমে উপজেলার ১২ জন বাছাইকৃত প্রতিবন্ধীদের মধ্য থেকে ৬ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি মো জাহিদুল ইসলাম শামীম ভুক্ত ভোগীদের খোঁজখবর নেন এবং তাদেরকে হুইল চেয়ারে বসিয়ে দেন। এ সময় সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।