শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে কয়েকদিনের অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে, গত ৪ দিন যাবৎ কখনও ভারি আবার কখনও হাল্কা বৃষ্টি এক নাগারে হচ্ছে। এতে সব চেয়ে অসুবিধায় পড়েছে নি¤œ আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। তারা বৃষ্টির কারণে শ্রম বিক্রি করতে পারছেনা যার ফলে পরিবার পরিজন নিয়ে রয়েছে চরম বিপদে।

গ্রামীণ রাস্তা গুলোতে কাদার কারণে যারা অটো-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তারা রাস্তায় বাহির হতে পারছে না, ফলে আয় রোজগার একদম বন্ধ হয়ে গেছে। শীলনদহ গ্রামের অটো চালক সোলেমান জানান, তার গ্রাম থেকে কাচা রাস্তায় অটো বের করা সম্ভব না। ৪ দিন যাবৎ একদম বাড়িতে বসে আছি। যাদের বাড়িতে গরু, মহিষ ও ছাগল রয়েছে বৃষ্টির কারণে ঘরের বাহিরে বের করতে পারছেনা। অন্যদিকে গো-খাদ্যের রয়েছে তীব্র সংকট।

তাড়াশ হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। তাড়াশ আবহাওয়া অফিস জানায়, আগামী ২ দিন বৃষ্টি একই অবস্থায় থাকবে।