সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : পারিবারিক কলহের জেরে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ড ম্যাক্সএইডে স্ত্রী এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখিয়া আক্তার (২৬)। তারা ছয় বছর পূর্বে প্রেম করে বিয়ে করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে স্ত্রী লাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার হোসেন পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের স্যার সলিমুল্লাাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ, ডেল্টা ও ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মোঃ রাকিব (৫) ও সাকিব ৯৩) নামে দুই ছেলে সন্তান রয়েছে।