ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি ইউনিয়নের জাতুয়া গ্রামের রাস্থায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (২২ জুন) দুপুরে থানায় একটি পুলিশ এসল্ট মামলা রুজু করা হয়েছে। এ মামলায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিক ভাবে জাতুয়া এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে লায়েক মিয়া একই গ্রামের সামছুল হকের ছেলে গোলাম কিবরিয়া ও গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের দিগলী (রামপুর) গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মো.আপ্তাব উদ্দিনকে আদালতে সৌপর্দ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, জাতুয়া গ্রামের স্থানীয় মসজিদ কমিটির ক্যাশিয়ার পরিবর্তন করাকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ শুরু হয়। এরই জের ধরে গ্রামের সোহেল মিয়া পক্ষের সাথে একই গ্রামের হুসিয়ার আলী পক্ষের সাথে গত কয়েকদিন দ্বন্ড আরও বেড়ে যায় । শনিবার সন্ধ্যায় মসজিদ কমিটির ক্যাশিয়ার পরিবর্তন নিয়ে মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষে আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ গ্রেপ্তার ৩
সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।